ধুনটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত তৃণমূলে দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের দিকনির্দেশনা নেতৃবৃন্দের
আব্দুল মোমিনঃ
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় ধুনট উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ. কে. এম. তৌহিদুল আলম মামুন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কে. এম. মাহবুবার রহমান হারেজ।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নির্বাচিত বিপ্লবী সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফজলুর রহমান খোকন।
সভায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভেটু তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
উপস্থিত ছিলেন ধুনট উপজেলার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতীদল ও সমবায় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে শক্তিশালী ভূমিকা রাখতে তৃণমূল পর্যায়ে দলকে আরও সংগঠিত ও গতিশীল করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

No comments